“গাছ বাঁচলে বন বাঁচবে মানুষ বাাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সরকারি কে,সি কলেজের দর্শন বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা এস.এম রবির উদ্যোগে উক্ত ডিপার্টমেন্টের আযোজনে গত ১০/০২/২০১৭ইং তারিখ বেলা ১২.২০ মিনিটে সুন্দরবনের করমজল নামক স্থানে এক প্রতীকি বৃক্ষ রোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী মাটি কেটে উদ্বোধন করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনুতোষ কুমার। আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন প্রভাষক কামরুজ্জামান কাজল।

বক্তারা বলেন, রামপাল বিদ্যুতকে ইস্যু করে একটি দেশি-বিদেশী চক্র সরকারের ভাবমূ্র্িত নষ্ট করার অপচেষ্টা করছে। অথচ সুন্দরবনের মূল সমস্যা স্থানীয় জনতা দ্বারা প্রতিদিন শত শত গাছ চুরি, বাঘ শিকার, হরিণ শিকার সহ বন্য সম্পদ লুন্ঠনের যে মহা উৎসব চলছে তা থেকে যাচ্ছে সবার নজরের বাইরে।

তাই অবিলম্বে বনকে রক্ষা করার জন্য এই “প্রতীকি বৃক্ষ রোপণ করেন বলে তারা জানান। উক্ত আয়োজনের সহযোগিতা করেন দর্শন বিভাগের মেধাবী ছাত্র ইকরামুল ইসলাম অন্তু ও মেধাবী ছাত্রী মোছাঃ সাদিয়া।

জাহিদুর রহমান তারেক
ঝিনাইদহ, বিডি টাইমস নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে