মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরা সদর থানা পুলিশ সোমবার রাত ১ টার দিকে তার ভায়নাস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। এদিকে আব্দুর রহিমকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মাগুরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান হয়েছে।

অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে ছত্রদলের নেতৃবৃন্দ বলেন, বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা যখন করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে কাজ করছিল তখন বিনা কারনে বিনা ওয়ারেন্টে গ্রেফাতার করেছে তাকে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গতরাতে জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি জিডি করেছিলেন মাগুরা ইসলামী ফাউন্ডেশনের সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান।

এই কর্মকর্তার অভিযোগ, গত শুক্রবার ভায়না মসজিদে জুম্মার নামাজের সময় সরকারি নির্দেশনা অনুযায়ী নামাজ আদায়ের জন্য অবহিত করতে গেলে সেখানে আব্দুর রহিম তার সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন।

সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান এই অভিযোগে আজ দুপুরে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুর রহিমকে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছে।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে