ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় আবারো দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত।বুধবার (২৯শে এপ্রিল) বিকেলে জেলার সরাইলের নোয়াগাঁও কাঠানিশার উত্তর পাড়ায় মসজিদে যাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই মসজিদে যাওয়া নিয়ে মিজান মেম্বার ও ইয়াসিন মুন্সির মধ্যে বিরোধ চলছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে মিজান মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিন মুন্সির সমর্থকদের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর ও দোকান।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























