নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর পুলিশ ট্রাকে করে গাজীপুর হতে আসা ৪৪ জন শ্রমিককে আটক করেছে। আজ ২৮ এপ্রিল ট্রাকসহ তাদের আটক থানায় আনা হয়।
পুলিশ সুত্রে জানা যায় আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজার এলাকার চেকপোস্টে সন্দেহ হওয়ায় পার্বতীপুর হতে আগত এক ট্রাক আটক করা হয়। পরে তল্লাশি করে ত্রিপলের ভিতরে বিশেষভাবে লুকিয়ে আনা ওই শ্রমিকদলকে আটক করা হয়। আটকের পর জানানো হয় তারা ঢাকায় ইটভাটায় শ্রমিকের কাজ করে। লকডাউনে গনপরিবহন বন্ধ থাকায় প্রায় দ্বিগুন ভাড়া দিয়ে এভাবে কস্ট করে বাড়ি ফিরতে বাধ্য হয়েছে।নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশসুপার ( সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল বিডি টাইমস নিউজকে বলেন আটককৃত শ্রমিকদের প্রত্যেকের বাড়ি নীলফামারী সদরেরে সোনারায় ইউনিয়নে।
আটককৃতদের সিভিল সার্জনের মাধ্যমে কোয়ারেন্টনে পাঠানো হয়েছে। এভাবে যাত্রী বহনের অপরাধে আটক ট্রাকড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
রেজা মাহমুদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























