চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বাংলাদেশ বডারগার্ড (বিজিবি) ও চোরাকারবারীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম মন্ডল (৩০) গুলিবৃদ্ধ হয়ে মারা গেছে।নিহত জসিম মন্ডল (৩০) গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে।


এ সময় চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ব্যাপারে উপজেলার নতুনপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হামিদুল ইসলাম বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন।বিজিবি জানায় জীবননগর উপজেলার নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার রাতে নতুনপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম মন্ডলকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করেন।
জসিমের তথ্য অনুসারে মোতাবেক বিজিবি সদস্যরা রাতে সদরপাড়া সীমান্তে ভড়ভড়িয়া আমবাগানে জসিমের অন্য সদস্যদের ধরতে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বিজিবির উপর গুলিচালায় । এ সময় বিজিবি পক্ষ থেকেও ৩ রাউন্ড গুলি বর্ষন করা হয়। এক পর্যায়ে জসিম মন্ডল পালানোর চেষ্টা করলে চোরাচালানিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যায় সে। এসময় বিজিবির দুই সদস্য আহত হয়। রাতে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিম মন্ডলের গুলিবৃদ্ধ মৃতদেহসহ তিন বোতল ফেনসিডিল, একটি হাসুয়া একটি উদ্ধার করে।জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত জসিম মন্ডল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সোহেল রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























