ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে চিকিৎসার জন্য শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাহমুদ জানান, রাতে হঠাৎ ধর্ষণের শিকার ওই শিশুকে নিয়ে তার বাবা-মা থানায় আসে। এ সময় শিশুর অবস্থা গুরুতর দেখে তাৎক্ষণিকভাবে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি জানান, ধর্ষণের শিকার শিশুটির বাবা আশুগঞ্জের সোনারামপুরের জোহরা অটোরাইস মিলে চাতাল শ্রমিক হিসেবে কাজ করেন। পাশেই সোনারামপুরের আবাবিল অটোরাইস মিলে চাতাল শ্রমিক হিসেবে কাজ করে লিটন নামে এক ব্যক্তি। ধর্ষণের শিকার ওই শিশুর বাবা ও লিটন পূর্বপরিচিত। লিটন অবসর সময়ে একটি অটোরিকশা চালাতেন। কিছুদিন আগে অটোরিকশাটি ধরে থানায় নিয়ে আসে পুলিশ। এরই মধ্যে আজ সন্ধ্যায় সোনারামপুরের জোহরা অটোরাইস মিলের পাশে একটি নির্জন স্থানে ওই শিশুকে ধর্ষণ করে লিটন।

এরপর শিশুটি বাড়িতে ফিরে এসে বাবা-মাকে বিষয়টি জানায়। ঘটনা শুনে তাৎক্ষণিক শিশুটিকে নিয়ে থানায় আসে তার বাবা-মা। ধর্ষক লিটন ওই সময় থানায় আটক অটোরিকশাটি ফিরিয়ে নিতে আসেন। শিশুটি লিটনকে দেখে চিনে ফেলে এবং পুলিশকে তা জানায়।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে