দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। ১৭ জুলাই রোববার বিকালে চামরুল ইউপির প্যানেল ও নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী এ গাছ রোপনের উদ্বোধন করেন। উপজেলার বেড়াগ্রাম-দাইমপুর রাস্তার দুপাশে ৫ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, ইউপি সদস্য আনোয়ারুল হক তালুকদার, আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক, নবনির্বাচিত ইউপি সদস্য শাজাহান আলী শেখ, সুবিধাভোগী সদস্য সুরু বালা, দয়া রানী, খালেদা বেগম, শেফালী বেগম প্রমুখ।

মোঃ মিষ্টার আলী মিলন
বগুড়া, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে