বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বাইশারী বাজার থেকে দাপনখালী পাড়ার নিজ বাসায় ফেরার সময় মংসা নু মার্মা ওরফে মং শৈ হ্লাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
মংসানু বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি। তারাবীর নামাজ শেষে স্থানীয়রা বাড়ীতে যাওয়ার পথে লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পরে পুলিশ লাশ উদ্ধার করে।
জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে রাতেই লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয় নিহতের লাশ । ময়নাতদন্ত শেষে পুনরায় তাকে বাইশারী নিয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ।
রিমন পালিত
বান্দরবান প্রতিনিধি, বিডি টাইমস নিউজ ।





























