কুষ্টিয়ার দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো: গোলাম আজমের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানো নোটিশ দিয়েছে।
গত সোমবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুনুর রশীদ এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে তিনি উল্লে¬খ করেন, বিদ্যালয়ের এসএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে মূল মার্কশীট ও মূল সনদ নিতে টাকা গ্রহণ, শিক্ষার্থীদের সাথে অশ্রীল ভাষায় গালমন্দ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে অসাদাচরণ, আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত ও বিদ্যালয়ের ২০১৩-১৪/২০১৪-১৫/২০১৫-১৬ অর্থবছরের হিসাব সঠিকভাবে না দেওয়া এবং সময়মতো বিদ্যালয়ে উপস্থিত না থাকা।
জানা যায়, ঐ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অন্য কলেজের ভর্তির শেষ তারিখ ছিলো। কিন্তু গতকাল বিদ্যালয়ে সেসব শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে তাকে পায়নি। এ নিয়ে শিক্ষার্থীসহ অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম আজমকে মোবাইল ফোন করলে সে শহরের থানা ট্রাফিক মোড়ে রয়েছে এবং সেখানেই আসতে বলে। এসময় কিছু শিক্ষার্থী সেখানে এলে আর তাকে না পেয়ে পুনরায় ফোন করলে সে বলে আমি তো স্কুলে চলে এসেছি। এনিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে পড়ে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি জরুরী সভায় মিলিত হয়। এবং তাৎক্ষনিক বিভিন্ন অনিয়মের কারনে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয় ম্যানেজিং কমিটি।
কে এম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ।





























