কুষ্টিয়ার ভেড়ামারায় বিবাদমান দু’বংশের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আবারও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উপজেলা যুবলীগের আহবায়ক সহ উভয় গ্রুপের কমপেক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে মুমুর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগের আহবায়ক মসফের আলী এবং টিপুকে। তাদের অবস্থা আশংকাজনক। গত সোমবার দুপুরে চাঁদগ্রামের আব্দুল কাদের’র বাড়িতে গেলে আওয়ামীলীগ নেতাকর্মীরা গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে আবারও দু’দলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নুর হোসেন খন্দকার জানিয়েছেন, দুটি বংশের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে লড়াই দীর্ঘদিনের। তারাই ধারাবাহিকতায় সংঘর্ষের সূত্রপাত হয়। গুরুত্বর আহত ২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে ২জন কে আটক করা হয়েছে।

কে এম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে