পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান সমিতির উদ্যোগে নিয়মিত সেমিনার আয়োজন উপলক্ষে আজ ২৪ জুলাই বুধবার “Weather Forecasting in Bangladesh : Recent development” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. কামরুল ইসলাম, মেট্রোলোজিস্ট, স্টর্ম ওয়ার্নিং সেন্টার, বাংলাদেশ মেট্রোলজিকাল বিভাগ। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন( পদার্থবিজ্ঞান সমিতির সহসভাপতি) ড. মোঃ খায়রুল আলম, রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল, পদার্থবিজ্ঞান সমিতির ট্রেজারার মোঃ আতিকুর রহমান স্যার সহ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ । উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান সমিতির সভাপতি ড. প্রীতম কুমার দাস স্যার। তিনি বলেন- “পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে পদার্থবিজ্ঞান বিভাগ নিয়মিত সেমিনার আয়োজন করছে এবং আয়োজন করে যাবে।” পদার্থবিজ্ঞান সমিতির সাধারন সম্পাদক নাহিদ হাসান বলেন- “এরকম সেমিনার নিয়মিত হতে থাকলে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধিতে ও গবেষণা ক্ষেত্রে সুবিধা হবে।”

উক্ত সেমিনারে আবহাওয়া কিভাবে পরিবর্তন হয়, আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সঠিক ভাবে দেয়া যায় সহ আবহাওয়া সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে