“এসো বীজ ছিটিয়ে ফলজ বৃক্ষ রোপন করি” স্লোগানে কুষ্টিয়ায় দেশীয় ফলের গাছ ও বীজ রোপন কর্মসূচীর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন অচিন্ত্য-অনিমা প্রকৃতি ও প্রাণ গবেষনা কেন্দ্র। সংগঠনের প্রধান পৃষ্টপোষক পরিবেশবিদ গৌতম কুমার রায়ের সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

সকাল ১০ টায় শুরু কর্মসূচীতে শহরের চৌড়হাঁস মোড় থেকে মোল্লাতেঘরিয়া পর্যন্ত কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ফাঁকা জায়গায় দেশীয় বিভিন্ন প্রজাতির ফলের চারা ও বীজ রোপন করা হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শীলা বসু, চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসে বাজেগা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিন মন্ডল, পৌর কাউস্নিলর মীর রেজাউল ইসলাম বাবু, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানজেয়ার চঞ্চল, পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সম্পাদক সাইফুদৌলা তরুণ প্রমুখ।
কর্মসূচীতে কয়েক হাজার দেশীয় ফলের চারা এবং বিভিন্ন প্রজাতীর ফলের বীজ রোপন করা হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














