শুধু ঢাকা নয়, সারাদেশেই নদী দখলমুক্ত করতে অভিযান চালানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার ( ০৬জুলাই) সকালে কামরাঙ্গীরচরে খোলামোড়া ঘাটে ঢাকার চারপাশে নদ-নদীর তীরভূমিতে সীমানা পিলার, ওয়াকওয়ে ও জেটির অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীর জায়গা উদ্ধারে কেউ বাধা দিতে এলে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, তাকেও আইনের আওতায় নেয়া হবে।

নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয় অনুষ্ঠানে।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে