ঢাকার আশপাশের নদ-নদী দখলমুক্ত করতে চতুর্থ ধাপের তৃতীয় দিনে কামরাঙ্গিচরের বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। দিনব্যাপী চলা অভিযানে ছোট-বড় স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

নদীর উদ্ধার হওয়া জায়গা আবরো দখলের চেষ্টা করায় তিন জনকে আটক করা হয়েছে। যারা আবারো নদীর জায়গা দখলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।তৃতীয় ধাপের উচ্ছেদ অভিযান শেষে চলছে চতুর্থ ধাপের উচ্ছেদ কার্যক্রম।বৃহস্পতিআর ( ০৪ জুলাই) সকাল থেকেই কামরাঙ্গিচরের বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।অভিযানের শুরুতেই কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকায় নদীর উদ্ধার হওয়া জায়গা আবারো দখলের চেষ্টা করায় তিন জনকে আটক করে কামরাঙ্গীরচর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিকাল ৫টা পর্যন্ত চলা অভিযানে ছোট-বড় স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে নদীর কয়েকশ’ একর জায়গা। চলতি মাসের মধ্যেই নদীর দখল হওয়া জায়গা উদ্ধার হবে বলে আশা করছেন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক কে এম আরিফ উদ্দিন।আগামী ৬ জুলাই ঢাকার চারপাশের নদ-নদীর তীরে সীমানা পিলার নির্মাণের কাজ উদ্বোধন করবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে