এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (০১ জুলাই ২০১৯) সকালে ক্যাম্পাসে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিবেশ বিজ্ঞান ও দুর্র্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়দ আতিকুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, পরিবেশ বিজ্ঞান ও দুর্র্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান শাহ্রিয়ার মু. আরিফুর রহমান ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী র‌্যালিতে অংশ নেয়।

র‌্যালি শেষে উপাচার্য মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে