ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের ২০১৯ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জয়লাভ করেছে উপাচার্য পন্থী শিক্ষকরা ১০ টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে উপ-উপাচার্য পন্থী শিক্ষকরা পাঁচটি পদে জয়লাভ করেছেন।

বিজয়ীরা হলেন (উপাচার্য পন্থী):

অধ্যাঃ ড. মোঃ জাকারিয়া রহমান(ব্যবস্থাপনা)
অধ্যাঃ ড. কাজী আখতার হোসেন(হিসাববিজ্ঞান)
অধ্যাঃড. মোঃ মাহবুবর রহমান(ইইই)
অধ্যাঃ ড. পরেশ চন্দ্র বর্মন(আইসিই)
অধ্যাঃ ড. মোস্তফা কামাল(গণিত)
অধ্যাঃ ড. মোঃ মেহের আলী(ইংরেজি)
অধ্যাঃ ড. মোঃ রেজোয়ানুল  ইসলাম(বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক্স ইঞ্জিঃ)
অধ্যাঃ ড. রেবা মন্ডল (আইন)
অধ্যাঃ মোঃ ইব্রাহিম আবদুল্লাহ (সিএসই)
সহকারী অধ্যাপক জনাব প্রদীপ কুমার অধিকারী(ইংরেজি)

বিজয়ীরা হলেন(উপ-উপাচার্য পন্থী):

অধ্যাঃ ড. কামাল উদ্দীন(পরিসংখ্যান)
অধ্যাঃ ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া(অর্থনীতি)
অধ্যাঃ ড. মোঃ আনোয়ার হোসেন(ইসলামের ইতিহাস)
অধ্যাঃ ড. মোঃ জাহাঙ্গীর হোসেন( ইসলামের ইতিহাস)
অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান(আইসিই)

শনিবার সকাল ৯.৩০ থেকে ১.৩০ পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয় । নির্বাচনে ২৯ জন সদস্য প্রতিদ্বন্দিতা করেন। ২৩৫ জন ভোটারের মধ্যে ২০৫ টি ভোট বৈধ বলে গণ্য হয়। চারটি ভোট বাতিল হয়।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে