রাবি প্রতিনিধিঃ দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এবার মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী খোরশিদ রাজিবের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন একই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শহীদুল ইসলাম, প্রীথম, ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ আফরোজা ফারজানা,নূরুদ্দীন আশিক, ২য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ ডালী, তানিয়া সরকার এবং মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী প্রসেনজিৎ প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, এ ধরনের ঘটনা আমাদের খুবই সশঙ্কিত করে তোলে। আমরা নিপিড়ীতদের পাশে না দাড়িয়ে উল্টো তাদের বিভিন্নভাবে হুমকির মুখে ফেলছি। এই ঘটনায় অনেকেই শিক্ষক রাজনীতিকে ঘটনার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, তাদের অনুরোধ করবো ”প্লিজ আমাদের রাজনীতির সাথে মেশাবেন না, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।” একটা বিভাগের পিতৃতুল্য শিক্ষকদের কাছে যদি আমরা নিরাপদ হতে না পারি তাহলে আমরা কোথায় নিরাপদ ? মানববন্ধনে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে