ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
আজ (২৯ জুন) দুপুর ৩টার দিকে ভিসি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দেয়াল, ডেস্ক ও টেবিল ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ, ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক প্রেস প্রশাসক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান (ড. রহমান হাবিব), কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, কমিটির সদস্য-সচিব উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ আতাউল হক কমিটির উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) মোঃ সাহেদ হাসান প্রমুখ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























