বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ ছাত্রীদের নির্মাণার্ধীন দশতলা বিশিষ্ট ‘শেখ হাসিনা হল’-এর দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার (২৯ জুন ২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের নির্মাণার্ধীন ‘শেখ হাসিনা হল’-এর দ্বিতীয় ছাদের ঢালাই কাজ সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ উন্নয়ন প্রকল্প পরিচালক লে. কর্ণেল (অব:) প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মোঃ মোত্তালেব হোসেন, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শরীফ হোসাইন পাটোয়ারী, কমলেশ চন্দ্র সরকার এবং মোঃ শাহরিয়ার আকিফসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীবৃন্দ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























