
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবস্থানে অবদান রাখা মানুষগুলোকে সম্মামনা ও নতুনদের অগ্রগতিমুলক কর্মকান্ডে উৎসাহ প্রদান করতে জোনাকির ভিন্নধর্মী পদক্ষেপ “জোনাকি অ্যাওয়ার্ড-২০১৯” প্রদান করে।জোনাকি এওয়ার্ড -২০১৯ এর বিজয়ী যারাঃ সংস্কৃতি – কনক মোহন রায় (সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ)। সামাজিক কর্মকান্ড- রাশেদ খান (সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ)। রক্ত সংগ্রহ- জান্নাত নাছরীন বাবলী (সর্বোচ্চ পরিমাণ রক্ত সংগ্রহ করে দেয়ার স্বীকৃতিস্বরূপ)। সাংগঠনিক দক্ষতা- আবু বকর সিদ্দিক সামসুল (সাংগঠনিক দক্ষতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ)। এছাড়াও ক্যাম্পাসে ভার্চুয়াল কমিউনিটি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ পাবিপ্রবি ক্যাম্পাস (আমাদের ক্যাম্পাস) গ্রুপের এডমিন প্যানেল কে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জোনাকির বর্তমান সভাপতি ইউসুফ হোসেন সৈকত।উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাইনুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব সেজান ও রক্ত বিষয়ক উপ সম্পাদক জান্নাত নাছরীন বাবলী।
























