ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে কারিকুলাম ডিজাইন ও রিভিউ বিষয়ে আজ (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন-কক্ষে দিনব্যাপী এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ এবং বিজ্ঞান অনুষদের জন্য যৌথভাবে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি হিসাবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাজী আখতার হোসেন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম ।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর সহকারী অধ্যাপক ড. কাজী কে. শহীদুল্লাহ ওয়ার্কশপের রিসোর্স পার্সন ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে