ইসলামী বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে কারিকুলাম ডিজাইন ও রিভিউ বিষয়ে আজ (২৭ জুন) দিনব্যাপী দুইটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন-কক্ষে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ এবং আইন অনুষদের জন্য অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি হিসাবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ-এর ডিন প্রফেসর ড. আ.ফ.ম. আকবর হোসাইন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর সহকারী অধ্যাপক ড. কাজী কে. শহীদুল্লাহ ওয়ার্কশপের রিসোর্স পার্সন ছিলেন। উপস্থাপনায় ছিলেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শাহিদা আক্তার আশা।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সম্মেলন-কক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের জন্য অনুষ্ঠিত অপর ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি হিসাবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রব ওয়ার্কশপের রিসোর্স পার্সন ছিলেন। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা। উপস্থাপনায় ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন।
ওয়ার্কশপ দুইটি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























