পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন অনিরুদ্ধ নাট্যদলের আয়োজনে ২৫ জুন রোজ মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের নিচ তলায় অনিরুদ্ধ নাট্যদলের অস্থায়ী কার্যালয়ের সামনে বর্ষা উৎসব -১৪২৬ উদযাপন করা হয়।
অনিরুদ্ধ নাট্যদলের প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নানা আয়োজনে অংশগ্রহন করে। অনুষ্ঠানের আয়োজন গুলোর মধ্যে ছিল নাটক, নৃত্য, বর্ষার গান।বর্ষা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, এবং স্বাগত বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ড. মোঃ হাবিবুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন অনিরুদ্ধ নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি কনক মোহন রায় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























