ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরের সরকার প্রস্তাবিত বাজেট ও অর্থনীতি সমিতি প্রস্তাবিত বিকল্প বাজেটের উপর পর্যালোচনা ভিত্তিক সেমিনার গতকাল সোমবার বিভাগের করিডরে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে ও প্রভাষক মিথিলা তানজিলার সঞ্চালনায় দুটি বাজেটের মধ্যে তুলনা করে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতি সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক আবদুল মুঈদ, অধ্যাপক ড. ইসরাত জাহান রুপা, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, সহকারী অধ্যাপক আবদুল জলিল পাঠান প্রমুখ বক্তাগণ বলেন বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয় এর একটি দর্শন ভিত্তি রয়েছে। একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে এবং কালোটাকার মালিক ও ঋণখেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করে।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে