ইবি প্রতিনিধিঃ আগামী ২৯ জুন (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের ২০১৯ সনের কার্যনিবার্হী কমিটির নির্বাচন।

এবছর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল মুঈদ। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ১৫টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন এবং মোট ভোটার সংখ্যা ২৩৩ জন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আইসিই বিভাগের শিক্ষক ড. তপন কুমার জোদ্দার ও আইন বিভাগের শিক্ষক ড. সাজ্জাদুর রহমান টিটু।

পরবর্তী সময়ে সভা করে বিজয়ীদের ভিতর থেকে সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে নির্বাচিত করা হবে। উল্লেখ্য গত ২২জুন মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে এবং ২৩ জুন ছিল ফরম জমা দেওয়ার শেষ তারিখ।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে