ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের নবনিযুক্ত  সভাপতি হিসেবে বুধবার (১৯ জুন) বেলা ১২ টায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার গ্রহন করেছেন অধ্যাপক ড. নুরুন নাহার।

বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।

উল্লেখ্য গত ২৭ মে বর্তমান সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় ২৮ মে তিনি এই পদে নিযুক্ত হন। আগামী তিন বছরের জন্য তিনি সভাপতির দ্বায়িত্ব পালন করবেন।দায়িত্বভার গ্রহন ও হস্তান্তর অনুষ্ঠানে আইন বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার,
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে