ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আজ (১৮ জুন) দুপুর ১২টায় প্রশাসন ভবন সম্মেলন-কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় রেজাল্ট প্রসেসিং সফট্ওয়্যার উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, যেখানে যত বেশি কাগজনির্ভরতা সেখানে তত বেশি দুর্নীতির সুযোগ থাকে। ইসলামী বিশ্ববিদ্যালয় একদিন বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মতো কাগজবিহীন বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। তিনি বলেন, আমরা এখন আন্তর্জাতিকীকরণের পথে রয়েছি এবং রেজাল্ট প্রসেসিং সফট্ওয়্যার এই আন্তর্জাতিকীকরণের পথে একটি সিঁড়ি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সফল করার অংশ হিসাবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-প্রশাসনিক সকল ক্ষেত্র ডিজিটালাইজেশন করতে চাই। আন্তর্জাতিক মান বজায় রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের ১লক্ষ ১০ হাজারেরও বেশি বই এখন অনলাইনে যুক্ত হয়েছে। রেজাল্ট প্রসেসিং সফট্ওয়্যার তৈরির জন্য ভাইস চ্যান্সেলর রেজাল্ট প্রসেসিং সফট্ওয়্যার প্রস্তুত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার এবং আইসিটি সেলের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের পথেই আমাদের যাত্রা করতে হবে। প্রযুক্তি ছাড়া আমাদের বিকল্প কোন পথ নেই। প্রশিক্ষণ কর্মশালা চলাকালে শিক্ষার্থীদের উপকারার্থে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের সফট্ওয়্যারটিতে যে কোন সংশোধনীর প্রস্তাব আমলে নেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, রেজাল্ট প্রসেসিং সফট্ওয়্যার-এর কারণে আমাদের রেজাল্ট প্রকাশ দ্রুততর ও নির্ভুল হবে এবং রেজাল্ট সংরক্ষণের ক্ষেত্রেও সুবিধা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো। সফট্ওয়্যারটি প্রস্তুতের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
রেজাল্ট প্রসেসিং সফট্ওয়্যার প্রস্তুত কমিটির আহ্বায়ক এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার উেেদ্বাধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সফট্ওয়্যারটি কীভাবে কাজ করবে অনুষ্ঠানের শুরুতে তিনি তা তুলে ধরেন। তিনি জানান, সফট্ওয়্যারটি তৈরির ক্ষেত্রে নিরাপত্তার দিকটিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবং এটি ইউজার ফ্রেন্ডলি হবে। সফট্ওয়্যারটির ব্যবহার নিয়ে আগামীতে প্রশিক্ষণ কর্মশালারাও আয়োজন করা হবে বলে তিনি অবহিত করেন।অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিনবৃন্দ, সভাপতিগণ, অফিসপ্রধানগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























