নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল আলম এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে নোবিপ্রবি শিক্ষক সমিতি।
আজ সোমবার (১৭ জুন ২০১৯) সকালে উপাচার্য মহোদয়ের দপ্তরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় তারা উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মো. মহসীন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সকল সদস্য।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























