পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র উপদেষ্টা দপ্তর পরিচালক পদে নিযুক্ত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান। গত ১২ই জুন তিনি দায়িত্বপ্রাপ্ত হন।


শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রবান্ধব কাজ করার প্রত্যয় ব্যাক্ত করে নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান বিডি টাইমস নিউজ কে বলেন- “শিক্ষার্থীদের মেধাবিকাশের লক্ষ্যে এই দপ্তর সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠনগুলোর এক্টিভিটিজ সমন্বয় করার চেষ্টা করব।” এবং শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান করেছেন তিনি। দায়িত্ব পাওয়ার পরপরই নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ।
উল্লেখ্য, তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন এবং শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত আছেন।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























