বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ বিশেষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫/০৬/২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ^বিদ্যালয়ের নির্মাণার্ধীন প্রকল্পগুলোর সার্বিক বিষয় উপস্থাপন করেন বিশেষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিঃ লে. কর্ণেল মোঃ মনোয়ারুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি,পিইঞ্জ.(অব:)।

সভায় পিআইসি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, পরিকল্পনা কমিশনের উপ-প্রধান (শিক্ষা উইং) জনাব মোস্তফা কামাল, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান (পরিকল্পনা) জনাব মুহাম্মদ জহুরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক (পঃ ও উঃ) ড. দুর্গা রানী সরকার, বিশ্ববিদ্যালয়ের পূর্ত ও পরিকল্পনা উন্নয়ন কমিটির বিশেষজ্ঞ সদস্য স্থপতি মঞ্জুর কাদের হেমায়েত উদ্দিন, ইউজিসি’র পরিচালক (পঃ ও উঃ) এর প্রতিনিধি উপ-পরিচালক (পঃ ও উঃ) শিবানন্দ শীল, ইউজিসি’র সংশ্লিষ্ট সিনিয়র সহকারী পরিচালক (পঃ ও উঃ) মোঃ আব্দুল আলিম ও আকরাম আলী খান, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-পরিচালক (শিক্ষা সংশ্লিষ্ট) আই এম ই ডি মোহাম্মদ আরিফুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সিনিয়র সহকারী প্রধান বেগম আসমা নাসরীন, পরিকল্পনা কমিশনের কার্যক্রমের সিনিয়র সহ. প্রধান দীনেশ সরকার ও সংশ্লিষ্ট সিনিয়র সহকারী প্রধান জুয়েল ভৌমিকসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সভায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণার্ধীন দুটি বিশেষ উন্নয়ন প্রকল্প একটি ছাত্রীদের দশতলা বিশিষ্ট ‘শেখ হাসিনা হল’ অপরটি ‘ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট’-এর সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে