লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই ভারি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুপুর পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।এতে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বৃষ্টির উপদ্রবে ঈদগাহগামী মুসল্লিরাও পড়েন বিপাকে। অনেকেই ভিজে ভিজে ঈদ জামাতে সামিল হয়েছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে