ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল ও কামিল পরীক্ষার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) ও তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৭ এবং কামিল স্নাতকোত্তর ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষা ২০১৬ এর ফলাফল আগামী ১৭ জুন প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।ওই দিন দুপুর ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী অনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























