নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম অহিদুজ্জামান (ভিসি) বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজসমূহ পরিদর্শন করেছেন।

আজ শুক্রবার (২৪ মে ২০১৯) জুমার নামাজের পর ভাইস চ্যান্সেলর নির্মাণাধীন দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ, মেডিকেল সেন্টার এবং তৃতীয় একাডেমিক ভবন পরিদর্শন করেন। এছাড়াও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শনে যান। এসময় তিনি নির্মাণ কাজের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক কাজের খোঁজ-খবর নেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে