আওয়ামী লীগের সিনিয়র নেতাদের আশ্বাসে অবশেষে আন্দোলন থেকে সরে এসেছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ অংশ।

এ নিয়ে গতরাতে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের কয়েকজন সিনিয়র নেতা বৈঠকে করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ও পদবঞ্চিত অংশের ৮ জনের সাথে। এসময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক।দীর্ঘক্ষন ধরে চলা এই বৈঠক শেষে আন্দোলনকারীরা গনমাধ্যমের সাথে কোন কথা বলেননি। তবে আলোচনা শেষে বের হয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি বলেন, বিতর্কিতদের বিষয়ে তারা বিশে¬ষণ করছেন। আগামী দুই দিনের মধ্যে কমিটিতে বিতর্কিত অভিযোগকারীদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

পরে সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঢাকা বিশ্ববিদ্যাল- য়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালনরত নেতাকর্মীদের সাথে কথা বলতে যান। কিছুক্ষণ কথা বলার পর আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের সামনে থেকে সরে যান।এদিকে, মধুর ক্যান্টিনের মারধরের ঘটনার তদন্ত প্রতিবেদন আজ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে