কুষ্টিয়ার শহরের পাশ দিয়ে বয়ে চলা গড়াই নদী দখলমুক্তকরণের লক্ষ্যে সদর উপজেলা প্রশাসন  উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

শনিবার সকাল থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে সহকারি কমিশনার ভূমিসহ আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এসময় প্রাথমিক ভাবে গড়াই নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর পাশে অবৈধ ভাবে জমি দখল করে গড়ে ওঠা প্রায় ৩০টি পাকা ও আধা পাকা ভবন ভেঙ্গে দেয়া হয়।এবিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান গড়াই নদীকে দখল মুক্ত করতে পর্যায়ক্রমে সকল দখলদারদের হটিয়ে নদীর জায়গা রক্ষা করা হবে।

তিনি আরো বলেন উচ্ছেদ অভিযানের বিষয়টি ১০দিন আগে নোটিশ করা হয়েছিল। তাই আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে