ছাত্রলীগের পূণার্ঙ্গ কমিটির ৯৯ নেতা-কর্মী বিতর্কিত। এমন অভিযোগ করছেন পদবঞ্চিতরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয় সোমবার। কমিটি ঘোষণার পরই পদপ্রাপ্তদের সাথে পদবঞ্চিতদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

এরপর থেকেই কমিটিতে বিতর্কিতদের বহিষ্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিলো পদবঞ্চিতরা। তারই প্রেক্ষিতে বুধবার রাতে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আলোচনা শেষে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, পদবঞ্চিতরা বলছেন কমিটিতে বিতর্কিত নেতা আছে ৯৯ জন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

পদবঞ্চিতদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিও জানান, পদবঞ্চিতরা।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে