পবিত্র রমজান, বুদ্ধপূর্ণিমা, গ্রীষ্মকাল, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে প্রদত্ত ১১ জুনের পরিবর্তে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৮ মে বন্ধ থাকবে। এছাড়াও, গ্রীষ্মকাল, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে অফিসসমূহ পূর্বঘোষিত ২৫ মে থেকে ১০ জুনের পরিবর্তে ২৭ মে থেকে ১২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৫ ও ২৬ মে অফিসসমূহ খোলা থাকবে। অফিস ও ক্লাসসমূহ ১৫ জুন থেকে যথারীতি চলবে।

গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে