ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী) আজ (১৩ মে) দুপুরে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সেখানে তিনি “এশিয়ান সভ্যতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা এবং মানবজাতির জন্য একটি যৌথ ও সমন্বিত ভবিষ্যতের এক সম্প্রদায় নির্মাণ” শীর্ষক আন্তর্জাতিক ফোরামে যোগদান করবেন। আগামী ১৯ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফোরামে যোগদানের বিষয়ে ভাইস চ্যান্সেলর বলেন, আমি এই বেইজিং ইভেন্ট এবং চীনের জনগণের এক বিশ্ব এক সম্প্রদায় গঠনের উদার মনোভাবের প্রশংসা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটি বৃহত্তর আ লিক যোগাযোগের গুরুত্বের উপর বিশ্বাস করেন যা মানবজাতির যৌথ ও উন্নত ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী এক মানবসম্প্রদায় গড়ে তোলার কার্যকর উপায় হতে পারে।
উল্লেখ্য, ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে