বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মে ২০১৯) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে সভা দুটি অনুষ্ঠিত হয়। প্রথম সভাটিতে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের বোর্ড অব স্টাডিজ এবং পরে ইন্সটিটিউটের বোর্ড অব গভর্ণরস’র সভা অনুষ্ঠিত হয়। সভা দুটিতে সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

পৃথক সময়ে অনুষ্ঠিত এসকল সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ হেল কাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শুচিতা শরমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আশরাফুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের বোর্ড অব গভর্ণরস সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের বোর্ড অব স্টাডিজ-এর সদস্য সচিব কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডাবলিউসি, পিএসসি (অব:)।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে