বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ২৫শে বৈশাখ বুধবার সকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের সিএসই ও এলএলবির শিক্ষার্থী মো আরিফুর রহমান সরকার ও মোছা জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী।প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ও বাংলা বিভাগের প্রভাষক এস এম হাসিবুর রশিদ।
বক্তাগণ বাংলা সাহিত্যের উৎকর্ষতায় রবীন্দ্রনাথের অবদান তুলে ধরেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























