রাবি প্রতিনিধিঃ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে সভাপতি নিয়োগ দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানসহ প্রশাসনের ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিনিয়র সহকারি জজ আদালতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ এই মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান।

মামলা সূত্রে জানা গেছে, ১ নং বিবাদী রাবির রেজিস্ট্রার, ২ নং বিবাদী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, ৩ নং রেজিস্ট্রার এম এ বারী এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের যোগদান করা আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম।রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালতের মামলা নাম্বার হলো মিস ভায়োলেশন ২৩/২০১৯।বাদি পক্ষের আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান বলেন, গত ২১ এপ্রিল আদালতে ৬৭/১৯ নম্বর মোকদ্দমায় বাদী অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করলে ২৪ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর ২৫ এপ্রিল সকাল ৯ টা ০৫ মিনিটে আদালতের প্রসেস সার্ভার নিষেধাজ্ঞার কপি নিয়ে রেজিস্ট্রার দপ্তরের হাজির হন।কিন্তু রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা তার কাছ থেকে নিষেধাজ্ঞার কপি নেননি। ওই সময়ে তাকে বসিয়ে রেখেছেন। অবমাননাকর কথা বলেছেন। যখন ৯ টা ৫৫ মিনিটে বলা হয়েছে আপনি নিবেন কিনা তখন নেওয়া হয়েছে এবং তাকে অবমাননাকর কথা বলা হয়েছে।

তাই দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ ৩৯ ধারাবিধি ২ এর ৩ মতে কেন তাদেরকে সিভিল জেলে ৬ মাস আটক করা হবে না বা তাদের সম্পতি ক্রোক করা হবে না এই মর্মে মামলা দায়ের করা হয়েছে।জানতে চাইলে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, আদালত অবমাননা করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

মেশকাত মিশু
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে