ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা বড় জাহাজগুলোকে আজ দুপুর ১২টার মধ্যে জেটি ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় বন্দর ব্যবহারকারী বিভিন্ন পক্ষ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ। তিনি জানান, সংকেত বিবেচনায় ছোট জাহাজগুলোকে রাতে সাগরে পাঠানো হবে।
বন্দর চেয়ারম্যান জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব প্রস্তুতি নেয়া হয়েছে। বৈঠকে জেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














