ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নয়া ডিন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট গবেষক ড. সরওয়ার মুর্শেদ। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় কলা অনুষদস্থ ডিনের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সদ্যবিদায়ী ডিন অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আকবর হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান সহ বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকরা। উল্লেখ্য সদ্য বিদায়ী ডীন ড. নেছার উদ্দীন আহমদ দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি চাকুরীজীবন থেকেও অবসর গ্রহন করছেন।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























