গ্রীষ্মের প্রচন্ড গরমে লুঙ্গি পরে ক্লাশে অংশগ্রহণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে বাংলা বিভাগের ২০১ নম্বর ক্লাশরুমে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা লুঙ্গি পরে ক্লাশে উপস্থিত হয়েছে ।


বাংলা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা এই ব্যতিক্রমী আয়োজন করে। লুঙ্গি পরার কারন জানাতে গিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থীরা জানিয়েছেন ” এই প্রচন্ড গরমে আমরা বাংলার ঐতিহ্য লুঙ্গিকে আমরা অনুসঙ্গ করেছি। আমরা আশাবাদী যে এই গরমে অন্যরাও আমাদের দেখে উৎসাহিত হবে। “এই বিষয়টি নিয়ে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মাঝেও উৎসাহ দেখা গিয়েছে। সবাই বিষয়টিকে আগ্রহ নিয়েই দেখছেন।
অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা জানিয়েছেন ” হঠাৎ অনেকগুলো লুঙ্গিপরা মানুষ দেখে অবাকই হয়েছি। যা হোক পরে কারন অনুধাবন করতে পেরেছি। যখন আমরা আমরা ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছি তখন প্রকৃতিই আমাদেরকে আমাদের ঐতিহ্যলালন করতে বাধ্য করছে। আর লুঙ্গির কথা বলতে গেলে অন্তত এই গরমের জন্য এক অসাধারণ পোষাক।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























