ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনভবনের সামনে হতে মঙ্গলবার বিশ্ব ডি.এন.এ ডে-২০১৯ উপলক্ষে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে রং বেরং এর বেলুন উড়িয়ে র‌্যালীর শুরু করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, বায়োলোজিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. নিলুফা আক্তার বানুসহ বিভাগের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। র‌্যালী পরবর্তী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ডি.এন.এ ডে-২০১৯ উপলক্ষে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই বর্ণাঢ্য র‌্যালী বিভাগের ইতিহাসে প্রথম। বিশ্ববিদ্যালয় যে আন্তর্জাতিকীকরনের দিকে এগিয়ে যাচ্ছে এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে এটি প্রমানিত হয়। তিনি মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার জন্য ডি.এন.এ গবেষনায় যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এজন্য এর উদ্ভাবক গবেষকদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বংশ পরমপরায় মানুষ মানুষকে চেনার একটি গুরুত্বপুর্ন উপায় ডি.এন.এ টেস্ট। আর এই গুরত্বপুর্ন ও প্রয়োজনীয় কাজটি ডি.এন.এ টেস্ট এর মাধ্যমে করা সম্ভব। বর্তমান সময়ে অনেক নামকরা অপরাধের ঘটনা উদঘাটন করা যাচ্ছে সহজে ডি.এন.এ টেস্ট এর মাধ্যমে।

এছাড়া ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, ডি.এন.এ ডে-২০১৯ উপলক্ষে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী দেখে আমি মুগ্ধ ও আন্দদিত বিশ্বের সাথে তাল মিলিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়েও দিবসটি পালিত হচ্ছে। র‌্যালী পরবর্তী আলোচনাসভা অনুষ্ঠানটি পরিচালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে