ইবি প্রতিনিধিঃ “বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান”এই প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে মীর মোশাররফ হোসেন ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভাগের প্রভাষক মেহেদী হাসান, বনানী আফরিন ছাড়াও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।দিবসটির তাৎপর্যের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. সেলিম তোহা বলেন লিগ্যাল এইড রাষ্ট্রের সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার এই কর্মসূচী বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহন ও বাজেটে আর্থিক বরাদ্দ নিশ্চিত করেছেন। এটিকে প্রাতিষ্ঠানিক করার জন্য প্রয়োজন সমাজের সকল শ্রেণীর মানুষের সচেতনতা।
“ল এ্যান্ড ম্যানেজমেন্ট” বিভাগের এই আয়োজন গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























