ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল অ্যাওয়ারনেস এ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এবং ইবি থিয়েটারের পরিবেশনায় নুসরাত হত্যা ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে পথনাটক বিচার চাই শনিবার দুপুর একটায় ডায়না চত্বরে মঞ্চস্থ হয়েছে।
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন বাংলা বিভাগের ছাত্র এনামুল হক এবং লোক প্রশাসন বিভাগের ছাত্র আদনান হোসাইন চৌধুরী। কুশিলবদের মধ্যে ছিলেন তন্ময় হাফিজ, পিয়াস, আশফিকা, পপি, কৌশিক, রেদওয়ান, ইমরান, রিফাত প্রমুখ।
আয়োজনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক রেহেনা পারভীন এবং ফলিত খাদ্য ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার। আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ও ল অ্যাওয়ারনেস এ্যান্ড ভ্যালুস ডেভপলপমেন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ড. রেবা মন্ডল এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান। দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























