ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নীলফামারী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিন্ডিকেট সদস্য ও ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন তোমরা যারা নবীণ, তোমরা আজ এক উত্তাল সাগরে পা রেখেছো। এই সাগরে নিজেকে সংযত রাখতে হবে। দক্ষ মানবশক্তি হিসেবে নিজেকে তৈরী করতে হবে। আর আজকে যারা বিদায়ী, তোমাদের ইতোমধ্যে বেজ (ভিত্তি) তৈরী হয়ে গেছে। কিন্তু দক্ষ মানবশক্তি হিসেবে গড়ে উঠতে তোমাদের আরো কিছু বিষয় অর্জন করতে হবে। আর তোমরা প্রাণপণ চেষ্টা করে অবশ্যই তা অর্জন করে নিবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, মার্কেটিং বিভাগের প্রভাষক সাদেকুল আজাদ, গণিত বিভাগের প্রভাষক আবদুল আজিজ প্রমুখ।শুক্রবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
পরে মধ্যাহ্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপক সরকার ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উম্মে সালমা মুন্নী।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























