শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় গড়াই নদী পরিদর্শনে গিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উক্ত নদীর খনন কাজ বন্ধ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি।
এসময় তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পরই গড়াই নদীতে অনিয়ম ও দুর্নীতির খবর পেয়েছে। বর্তমানে খালের মত করে নদী খনন হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়, এটাকে তিনশত মিটারে বৃদ্ধি করে খনন করা হব। তিনি আরো বলেন, সরকারের টাকা কোনোভাবেই লোপাট হতে দেওয়া যাবে না, সবাইকে সঠিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত কেউ ছাড় পাবেনা।
এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














