জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত বর্ষব্যাপী কর্মর্সচীতে উদ্ধুদ্ধ হয়ে নোবিপ্রবি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশ্ব ডিএনএ দিবস ২০১৯ উদযাপন করেছে।

দিবসটি উদযাপনে এবারের প্রতিপাদ্য হচ্ছে “ডিএনএ প্রযুক্তি হউক মানব সভ্যতা বিকাশের সূতিকাগার”। দিবস উদযাপনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ অত্যাধুনিক ল্যাবরেটরি উদ্বোধন, র‌্যালি, ডিএনএ দিবসের পরিচিতি ও প্রাসঙ্গিক আলোচনা, পোস্টার সেশন এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে। অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন প্রধান অতিথিঃ প্রফেসর ড. এম অহিদুজ্জমান, মাননীয় উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথিঃ প্রফেসর ড. মোঃ ফারুক উদ্দিন, কোষাধ্যক্ষ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথিঃ প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, ডীন, বিজ্ঞান অনুষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সভাপতিঃ ড. মোঃ মুরাদ হোসেন, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আইকিউএসি’ এর পরিচালক প্রফেসর ড. আশরাফুল ইসলাম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকার, আইআইএস ইনস্টিটিউট এর পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে